Your Data & Privacy

Privacy Policy

আপনার personal information কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখা হয়।

সর্বশেষ হালনাগাদ: 26 August 2026

আমাদের অঙ্গীকার

Order, delivery, account ও service booking পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্যই ব্যবহার করা হয়। আমরা ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।

1. আমরা যে তথ্য সংগ্রহ করি

  • নাম, phone number, email এবং billing/delivery address
  • Cart, order, payment method ও customer support-এর তথ্য
  • Service booking type, location, preferred time ও সমস্যার বিবরণ
  • Account login এবং website security-এর প্রয়োজনীয় technical/cookie data

2. তথ্য ব্যবহারের উদ্দেশ্য

Order নিশ্চিত ও delivery করা, Cash on Delivery পরিচালনা, service booking সম্পন্ন করা, warranty/support দেওয়া, account চালানো, fraud প্রতিরোধ এবং website-এর নিরাপত্তা ও কার্যকারিতা উন্নত করতে তথ্য ব্যবহার করা হয়।

3. কখন তথ্য শেয়ার করা হতে পারে

Delivery বা service সম্পন্ন করতে অনুমোদিত courier, technician বা service partner-এর সঙ্গে প্রয়োজনীয় সীমিত তথ্য শেয়ার করা হতে পারে। আইনগত বাধ্যবাধকতা ছাড়া আমরা ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।

4. Cookies ও আপনার সম্মতি

আমরা দুই ধরনের cookie ব্যবহার করি। প্রয়োজনীয় cookie ছাড়া সাইটটি চলে না — এগুলোর জন্য আলাদা সম্মতি লাগে না। Analytics cookie শুধুমাত্র আপনি সম্মত হলেই বসে, আগে নয়।

প্রয়োজনীয় (সম্মতি লাগে না)

  • woocommerce_cart_hash, woocommerce_items_in_cart, wp_woocommerce_session_* — কার্টে কি আছে আর চেকআউট পর্যন্ত সেটা মনে রাখা। সেশন শেষ হলে বা দু’দিনের মধ্যে মুছে যায়।
  • lgci_consent — কুকি নিয়ে আপনি যা বেছেছেন সেটাই মনে রাখে, যাতে প্রতিবার জিজ্ঞেস করতে না হয়। মেয়াদ প্রায় ১৩ মাস।
  • lgci_cart — আপনার কার্টটি চিনে রাখে, যাতে অর্ডার শেষ না করে চলে গেলে পরে আমরা আপনাকে সেই কার্টটি ফিরিয়ে দিতে পারি। মেয়াদ ৩০ দিন।
  • lgci_last — আপনি শেষ কোন পণ্য বা পেজে ছিলেন শুধু সেই ঠিকানাটি রাখে, যাতে পরে এলে সেখানে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া যায়। এটি আপনার ব্রাউজারেই থাকে, সার্ভারে পাঠানো হয় না। মেয়াদ ৩০ দিন।
  • wordpress_logged_in_*, wp-settings-* — শুধু আপনি অ্যাকাউন্টে লগইন করলে।

Analytics (আপনি সম্মত হলে)

  • lgci_vid — একটি র্যান্ডম নম্বর, যাতে একই ব্রাউজারের দু’টি ভিজিট আলাদা দু’জন মনে না হয়। এতে আপনার নাম, ফোন বা ইমেইল কিছুই থাকে না। মেয়াদ প্রায় ১৩ মাস।

Analytics থেকে আমরা দেখি কোন পণ্য বেশি দেখা হচ্ছে, কোন পেজে মানুষ আটকে যাচ্ছে আর কোন সার্চে ফল আসছে না। IP অ্যাড্রেস সরাসরি সংরক্ষণ করা হয় না — শেষ অংশ কেটে ফেলে hash করা হয়। এই তথ্য কারও কাছে বিক্রি বা শেয়ার করা হয় না, আমাদের নিজেদের সার্ভারেই থাকে।

অসম্পূর্ণ অর্ডার সম্পর্কে। আপনি যদি চেকআউটে নাম, ফোন বা ইমেইল লিখে থাকেন কিন্তু অর্ডার শেষ না করেন, তাহলে সেই তথ্য ও কার্টের পণ্যগুলো আমরা সংরক্ষণ করি, যাতে একবার মনে করিয়ে দিতে পারি ও কার্টটি ফিরিয়ে দেওয়ার লিংক পাঠাতে পারি। পাঠানো বন্ধ করতে চাইলে শুধু একটি মেসেজ দিলেই হবে — support@logicgate.com.bd।

মত বদলাতে চান? প্রতিটি পেজের সবর্বনিম্নে কুকি সেটিংস লিংকে ক্লিক করলে আগের পছন্দ মুছে যাবে আর আবার জিজ্ঞেস করা হবে। ব্রাউজার সেটিংস থেকেও cookie মুছতে বা ব্লক করতে পারেন — তবে প্রয়োজনীয় cookie ব্লক করলে কার্ট ও চেকআউট কাজ করবে না।

আপনি যদি “শুধু প্রয়োজনীয়টুকু” বেছে নেন, সেই সিদ্ধান্তটি আমাদের সার্ভারে পাঠানোই হয় না — শুধু আপনার ব্রাউজারে সংরক্ষিত থাকে।

5. সংরক্ষণ ও নিরাপত্তা

যুক্তিসঙ্গত technical ও administrative safeguards ব্যবহার করা হয়। Order, invoice, support এবং আইনগত/হিসাবরক্ষণ প্রয়োজন অনুযায়ী তথ্য প্রয়োজনীয় সময় সংরক্ষণ করা হতে পারে। Internet transmission সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়।

6. আপনার অধিকার

আপনার তথ্য দেখা, সংশোধন বা প্রযোজ্য ক্ষেত্রে মুছে দেওয়ার অনুরোধ করতে পারেন। পরিচয় যাচাইয়ের পর অনুরোধ প্রক্রিয়া করা হবে। যোগাযোগ: support@logicgate.com.bd অথবা +880 1841-943532।

WhatsApp